ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে বাংলাদেশের কিছুই করার নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের আলাপকালে তিনি কথা জানান।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ইস্যুতে ভারতকে রাজি হতে হবে, নতুবা তাকে ফেরত পাঠাতে চাইতে হবে। রাজি না হলে আসলে কিছু করার নেই। আমরা রাজি করানোর চেষ্টা করে থাকতে পারি। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারব, এর চেয়ে বেশি কিছু নয়। তবে শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই।’


তিনি আরও বলেন, ‘মানবাধিকার ইস্যুতে আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। র‌্যাব কয়েকমাসে যথেষ্ট উন্নতি করেছে, মানবাধিকার রক্ষায় সরকারের শতভাগ চেষ্টা রয়েছে।’


এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকবেন না ভারতে থাকবেন, সে সিদ্ধান্ত শেখ হাসিনাকেই নিতে হবে।


ads
ads
ads

Our Facebook Page

↑